ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় ধান ক্ষেতে মিললো নিখোঁজ যুবকের লাশ

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৯৩ বার পঠিত

বগুড়ায় নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো নাজমুল হাসান নামে এক সিএনজি চালকের লাশ। রোববার (২২ অক্টোবর) দুপুর ৩টার দিকে জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া এলাকার জহুরুল প্রামানিকের ছেলে নাজমুল ইসলাম (৩৫)। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।

নিহতের পরিবারের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, নাজমুল ইসলাম গত শুক্রবার বিকালে তার চালিত সিএনজি বাড়িতে রেখেই বেড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে এব্যাপারে পরিবার থানায় কোন লিখিত অভিযোগ করেনি। শুধু এলাকায় মাইকিং করে তার খোঁজ করেছিলেন। রবিবার দুপুর ২টার দিকে হাতিবান্ধা এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ৩ টায় মরদেহটি উদ্ধার করে। নাজমুলের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া যায়।

ওসি সনাতন আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে এবং এঘটনায় তদন্ত করে জড়িতের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

বগুড়ায় ধান ক্ষেতে মিললো নিখোঁজ যুবকের লাশ

আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩