ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ফল মাখা বিক্রেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৪৪৭ বার পঠিত

বগুড়ার কাহালু রেলস্টেশনে ওঠার সময় ট্রেনে কাটা পড়ে দুলাল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার মহেশপুর এলাকার হবিবর রহমানের ছেলে দুলাল মিয়া (৪০) এবং পেশায় একজন ফল মাখা বিক্রেতা।

জানা গেছে, কাহালু রেলওয়ে স্টেশনের দুই নম্বর রেল লাইন থেকে এক নম্বর লাইন দিয়ে প্লাটফর্মে ওঠার সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল কলেজ ট্রেন কাটা পড়েন দুলাল মিয়া। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই ইউসুফ আলী জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হওয়ায় এ বিষয়ে সদর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ফল মাখা বিক্রেতার মৃত্যু

আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩