সংবাদ শিরোনাম ::
বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
তহমিদুর রহমান-বগুড়াঃ
- আপডেট সময় : ০৭:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৪৫ বার পঠিত

বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ১৫০ (এক’শ পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মিনহাজ (৪৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার কালিবালা উত্তর পাড়া এলাকার মৃত শমসের শেখের ছেলে মিনহাজ (৪৭)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার কালিবালা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০( এক’শ পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




















