সংবাদ শিরোনাম ::
বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৭:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৬৩৪ বার পঠিত

বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ৫০০( পাঁচ’শ) গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার বৃন্দাবন পাড়া (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলম হোসেন(৪৩) এবং একই উপজেলার বৃন্দাবন পাড়া ( পশ্চিম পাড়া) এলাকার মৃত বুদার ছেলে জালাল উদ্দীন(২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বগুড়া সদর উপজেলার বৃন্দাবন পাড়া( পশ্চিম পাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫০০ (পাঁচ’শ) গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



















