সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধসহ গ্রেফতার ১
তহমিদুর রহমান- বগুড়া:
- আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৯৮ বার পঠিত

বগুড়ায় শাজাহানপুর থানার অভিযানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধসহ মো. ছাদেক আলী (৫০) নামে এক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিন সাকিদারের ছেলে মোঃ ছাদেক আলী (৫০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ২ নং মাদলা ইউনিয়নের মাদলা হাট এলাকায় গ্রেফতারকৃত মো. ছাদেক আলীর ঔষধের দোকানে অভিযান চালয়ে ৫৩,২৭১ (তিপ্পান্ন হাজার দুই’শ একাত্তর) টাকার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



















