ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বগুড়ায় কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মানববন্ধন

তহমিদুর রহমান-বগুড়া:
  • আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৫৩ বার পঠিত

বগুড়ায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় কাফনের কাপড় পরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

চার দফা দাবিগুলো হলো- কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এসময় আব্দুল্লাহ আল নোমান বলেন, দীর্ঘ ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেয়া দেওয়া হচ্ছে না। প্রতি বছর ৭ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাস করে বের হলেও সেসব শিক্ষার্থীরা বেকার থেকে যাচ্ছে।

বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া তাদের এ দাবি পূরণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমরা আমাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট, পরীক্ষা বর্জন ও অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চালিয়ে যাব। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণাও দেওয়াও হয় কর্মসূচিতে।

এতে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী, মাহবুবুর রহমান মামুন, নিপুন, মোতালেব, বিডিএমএসের জহিরুল, ইসরাত, শাকিল, জিহাদ, জাকির, সাবিত হোসেন প্রমুখ।

ট্যাগস :

বগুড়ায় কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩