ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বকেয়া বেতনের জন্য আন্দোলনে যাওয়ার পথে ইফার দুই শিক্ষকসহ নিহত ৩

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৫৮ বার পঠিত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা (তিন চাকার যান) ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার(১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিদ্রা চালক কয়রা থানাধীন ভান্ডারপোল গ্রামের আলি হোসেন গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), একই থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত নুর আলী সানা ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫২), চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০)। আহতরা হলেন চৌকুনি গ্রামের মসজিদের ইমান মইনুল ইসলাম গাজী (৩৫), পিতা- মোতালেব গাজী,একসরা গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার।

খর্নিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শিমুল মন্ডল বলেন,কয়রা থেকে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় রওনা দেয়। খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানারধীন গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে আসলে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহী ট্রাক যশোর-ঢ-৪১-০০০৪ সাথে খুলনাগামী যাত্রীবাহী মাহিন্দ্রা- থ-১১-০১৭৫ এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগম আহত ইউনুচ মোড়ল, মনিরুজ্জামান, আব্দুস সাত্তার ও মইনুল ইসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন।

এ রির্পোট লেখা পর্যন্ত নিহত ৩ জনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

মর্মান্তিক এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বকেয়া বেতনের জন্য আন্দোলনে যাওয়ার পথে ইফার দুই শিক্ষকসহ নিহত ৩

আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫