সংবাদ শিরোনাম ::
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো: আলা আমিন, জামালপুর :
- আপডেট সময় : ০৫:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১৮০ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম মেরুরচর (উত্তরপাড়া) গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যার মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, শিশু মরিয়ম রবিবার বিকেলে তার দাদী রুশেদা বেগমের সাথে পার্শ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য এক শিশুর সঙ্গে খেলতে বের হয়। এরপর সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। ১১টার দিকে স্থানীয়রা শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।




















