ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বকশীগঞ্জে ওষুধ মনে করে খেলেন বিষ

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে ওষুধ সিরাপ মনে করে ভুলবশত বিষপানে ছাবিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। সে উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গালাকাটি গ্রামের ছাবিলা খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে নিজ ঘরে পাশাপাশি দুটি বোতল থাকায় ভুলবশত ওষুধের সিরাপ মনে করে বোতলের বিষ (কীটনাশক) পান করেন তিনি।

বিষপান করার পর কিছুক্ষণের মধ্যেই বিষের ক্রিয়া শুরু হলে ছাবিলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৪ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনাযআইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।

বকশীগঞ্জে ওষুধ মনে করে খেলেন বিষ

আপডেট সময় : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩