ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বকশীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৬৭ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ধানুয়া কামালপুর ইউনিয়নে অজ্ঞাত (৬০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন বকশীগঞ্জ থানা পুলিশ।

৪ মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নে ধানুয়া উত্তর গ্রামে আব্দুল্লার ভুট্টা ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন যাবত মহিলাটি কামালপুর ইউনিয়নে ধানুয়া উত্তর গ্রামে অবস্থান করছেন। সে ঠিক মতো কথা বলতে পারে না। মহিলাটি মানুষিক ভারসাম্যহীন। আজ (৪ মে) সকাল ৭ টার দিকে আব্দুল্লার ভুট্টা ক্ষেতের পাশে মৃত অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু লাশটির এখনো সঠিক পরিচয় পাওয়া যায় কি তাই পুলিশের পক্ষ থেকে পিবিআই’র সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদটি লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মহিলাটির নাম ও পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

বকশীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩