ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৪:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৪৬৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে দেবগ্রাম ইউনিয়নের পাশে অবস্থিত তেনাপঁচা আশ্রায়ন প্রকল্পের মাঠে এ প্রীতি ম‍্যাচ অনুষ্ঠিত হয়। এসময় খেলোয়াড়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, যুবকদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং দুদলের মধ্যে পুরস্কার তুলে দিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক কর্মকর্তা আবজাল হোসেন লাল, এলাকার সমাজকর্মী মাহবুব আলম, হাবিবুর রহমান মুরাদ, হাসান মন্ডল, রফিক বেপারী প্রমুখ।

ফ্রেন্ডস ক্লাব বড় দল ও ছোট দলের এ প্রীতি ম‍্যাচে খেলার শেষ বাঁশি পর্যন্ত ফ্রেন্ডস ক্লাব বড় দল ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব ছোট দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়।

প্রীতি ম‍্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক, প্রধান কোচ এবং গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আলমগীর হোসেন (ফুটবলার আলম)।

আয়োজন কমিটির ফয়জুল ইসলাম সোহাগ, মোহাম্মদ আলী নিশাত, আসাদুল মোল্লা, মো. ফয়সাল, আজমীর হোসেন, আশরাফুল ইসলাম অপু, ইব্রাহিম মন্ডল বলেন, আমাদের এলাকার অনেক বড় ভাই জীবিকার কারণে এলাকার বাইরে থাকেন। বছরে দুটি ঈদে সবাই বাড়িতে চলে আসেন। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং যুবকদের বিভিন্ন নেশা, মোবাইল গেইম, ইন্টারনেট ব‍্যবহার থেকে দূরে রেখে মাঠে ফেরাতেই আমাদের এমন উদ্যোগ গ্রহণ করা। আমরা প্রতিদিন সকলকে নিয়ে মাঠে খেলাধুলা করে থাকি তবে ঈদের মধ্যে এরকম ব‍্যতীক্রম আয়োজনের উদ্যোগ নিয়েছি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, যুবকদের এরকম আয়োজনে আমি মুগ্ধ। এ আয়োজনের মধ্যে দিয়ে এলাকার অনেকের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালোই লাগছে। এরকম চমৎকার একটি আয়োজন করার জন‍্য কমিটির সকলকে তিনি ধন‍্যবাদ দেন।

ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩