ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফেসবু‌কে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি কুড়িগ্রামে আটক-২

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৬০ বার পঠিত

কুড়িগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অ‌ভি‌যো‌গে, শনিবার ১২ অক্টোবর বিকেলে কুড়িগ্রামে দুই যুবক‌কে আটক ক‌রে‌ছে জেলা পু‌লিশ। কুড়িগ্রাম জেলা পু‌লিশ সুপারের কার্যালয় থে‌কে পাঠা‌নো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হ‌য়েছে।

আটক দুই যুবকের একজন রাজারহাটের অপরজন উলিপুর উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার সকা‌লে রাজারহাট উপজেলার এক যুবক নি‌জের ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি মূলক পোস্ট দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তার বা‌ড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে পোস্ট‌টি মু‌ছে দেন। এরপরও বিক্ষুব্ধ জনতা তার বা‌ড়ি‌ ঘেরাও করে রাখে। খবর পে‌য়ে পু‌লিশ ও সেনাবা‌হিনী ‌গি‌য়ে তা‌দের শান্ত করে অ‌ভিযুক্ত‌ যুবককে আটক করে। একই ঘটনায় উলিপুর উপজেলার আরেক যুবককে আটক করা হয়। ত‌বে ফেসবুক পোস্টটি নি‌য়ে দুজ‌নের যোগসূত্র কি, তাৎক্ষ‌ণিকভাবে তা জানা যায়‌নি।

জেলা পুলিশের পাঠানো বার্তায় জানানো হয়, ফেসবুক পোস্টটি জেলা পুলিশ সুপারের নজরে এলে তার নি‌র্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অ‌ভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উলিপুর থেকে আরেক যুবককে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কামাল হো‌সেন ব‌লেন, আটক দুইজন‌কে ডি‌বি হেফাজ‌তে রেখে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে বলেও তিনি জানান।

ট্যাগস :

ফেসবু‌কে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি কুড়িগ্রামে আটক-২

আপডেট সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪