ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফেসবুকে পোস্ট মনে হয় বহিষ্কার হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত

আল-হুদা মালী,শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৫:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১১৪ বার পঠিত

Oplus_131072

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণের অভিযোগে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর শনিবার (২২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ।

এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে সরাসরি উপস্থিত হয়ে সাংগঠনিক পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এদিকে নোটিশ প্রাপ্তির পর তার কপি ফেসবুকে পোস্ট করে ছাত্রদল নেতা আবু লিখেছেন, ‘বহিষ্কার মনে হয় হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত।’

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির। মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই তার বিরোধিতা করে আসছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু।

ফেসবুকে পোস্ট মনে হয় বহিষ্কার হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত

আপডেট সময় : ০৫:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫