ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে মাটিরাঙ্গায় হিন্দু যুবক গ্রেপ্তার

মো আরিফুল ইসলাম-মাটিরাঙ্গা (খাগড়াছড়ি):
  • আপডেট সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৩৯১ বার পঠিত

ইসলাম ধর্মে গরু কোরবানি দেয়া ও ইসলাম ধর্ম কে কটাক্ষ করে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রিয়া সেতু শিল্পা‌লয়ের মা‌লিক রঞ্জিত ব‌নিক কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

রঞ্জিত মা‌টিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড ব‌লি‌টিলার ম‌নোরঞ্জন ব‌নিকের ছে‌লে।

শুক্রবার ৫ এপ্রিল দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজার হ‌তে তা‌কে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

জানা যায়, রঞ্জিত বণিক নামে একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী তার ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর কোরবানি ঈদে গরু কোরবানি দেয়াকে রাজাকারের উৎসব বলে কটাক্ষ করে একই সাথে ইসলাম ধর্ম কে হেয় করে উসকানিমূলক পোস্ট করে, মুহূর্তের মধ্যেই তার পোস্ট টি সকলের দৃষ্টিগত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মুসলিম সম্প্রদায়ের সকল জনসাধারণ। মাটিরাঙ্গা থানার পুলিশ বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়া যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে ফেসবুক পোস্টের কিছুক্ষন পর তা ডি‌লেট ক‌রে দেন সে। ততক্ষ‌নে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে তার পোস্ট টি ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

তার পোস্ট টি হুবহু তুলে ধরা হলো:

“বাংলাদেশে অনেক রাজাকার ছিল। যে রাজাকারের বীজ বপন করা সন্তানেরা মনে করে গরুকোরবানি দেওয়া একটা উৎসব। কোরবানির মাংস খাওয়ার দাওয়াত দেওয়া। গরুর মাংস খাওয়া। এটা নাকি ধর্ম যার যার উৎসব সবার। কোরবান শব্দের অর্থ নিজের মনে যত হিংস্রতা সবকিছুর ত্যাগ করা হলো কোরবান। আর এখন শুনি গরুর মাংস উৎসব। উৎসব শব্দের অর্থ গরুর মাংস। হায়রে শিক্ষিত জাতি”।

মা‌টিরাঙ্গার স‌ম্মি‌লিত ইসলাম প্রচার সংস্থা, খিদমাতুল উম্মাহ ফাউ‌ন্ডেশন, ইকরা ও‌য়েল ফেয়ার ফাউ‌ন্ডেশ‌ন, মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ সমিতি সম্মিলিতভাবে রঞ্জিত ব‌নি‌কের ফেসবুক স্ট‌্যাটাসের তীব্র নিন্দা জা‌নি‌য়ে দৃষ্টান্ত মুলক শা‌স্তি দা‌বি ক‌রেন।

মা‌টিরাঙ্গা কেন্দ্রীয় মস‌জি‌দের ঈমাম মাও: হারুন অর র‌শিদ এ ঘটনার তিব্র নিন্দা জা‌নি‌য়ে বলেন, ইসলাম শা‌ন্তির ধর্ম। তাই এলাকার শা‌ন্তি বজায় রাখ‌তে ধর্মীয় অনুুভূতি‌তে আঘাতকারী রঞ্জিত ব‌নি‌কের দৃষ্টান্ত মুলক শা‌স্তি দা‌বি ক‌রেন তি‌নি।

মাটিরাঙ্গা ৬নং পৌর ওয়ার্ড কাউ‌ন্সিলর
শহীদুল ইসলাম সোহাগ ঘটনার তীব্র জা‌নি‌য়ে জা‌নি‌য়ে ব‌লেন, শা‌ন্তির জনপদ মা‌টিরাঙ্গায় ধর্মীয় উসকা‌নি দি‌য়ে প‌রি‌বেশ অশান্ত করার চেষ্টা কর‌চে। যারা এমন কর্মকা‌ন্ডের সা‌থে জ‌ড়িত তা‌দের আই‌নের আওতায় এ‌নে দৃষ্টান্ত মুলক দা‌বি ক‌রেন তি‌নি।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ধর্মীয় অনুভূতি তে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় পরিস্থিতি এড়াতে মা‌টিরাঙ্গা বাজার থেকে রঞ্জিত বনিক কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে মাটিরাঙ্গায় হিন্দু যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪