ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আবারো আতাউর রহমান মিল্টন চেয়ারম্যান নির্বাচিত

আমিনুল ইসলাম-ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১০৩ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল প্রতীক) ৫৭ হাজার ৬৬২ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩১ হাজার ৬৪ ভোট। আনারস প্রতীকের অপর প্রার্থী রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ২০৬ ভোট।

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বুধবার (৫ জুন) রাত ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মামুনুর রশীদ মামুন মুহুরী (তালা প্রতীক) ৩০ হাজার ৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ২৬৮ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে উড়োজাহাজ প্রতীকের মোকলেছার রহমান ১৬ হাজার ৮৪ ভোট এবং সোলাইমান মন্ডল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৯৮ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের শিউলী রানী রায় ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার (কলস প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ ভোট। অপর প্রার্থী হাজরা বিবি (হাঁস প্রতীক) পেয়েছেন ১২ হাজার ১২১ ভোট।
উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৬৩ টি ভোট কেন্দ্রর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আবারো আতাউর রহমান মিল্টন চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪