ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফুলবাড়ীর পাঁচ নারী পেলো জয়িতা সম্মাননা

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৮৮ বার পঠিত

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে

জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় এই পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান, আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার পাঁচজন সফল নারীকে জয়িতা সন্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. নীরু সামসুন্নাহার,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নূরজাহান মজুমদার, সফল জননী নারী শেফালী রানী বর্মন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. নুসরাত জাহান, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. শারমিন আক্তার কে জয়িতা হিসেবে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

ফুলবাড়ীর পাঁচ নারী পেলো জয়িতা সম্মাননা

আপডেট সময় : ১০:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩