ফুলবাড়ীতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৫০৭ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের অডিটোরিয়ামসহ আলদা আলাদা কক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ, প্রফেসর মো. আলতাফ হোসেন। এরপর কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাদশ শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন কমিটি ২০২৩-২৪ এর আহবায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।
কলেজের প্রভাষক হাসান মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ প্রধান করেন কলেজের প্রফেসর মো. আলতাফ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ, মো. আহসান হাবীব, সহকারী অধ্যাপক, মো. হাসমী চৌধুরী, সহকারী অধ্যাপক, মারজিয়া আহমেদ, প্রভাষক,মো. এরশাদ হোসেন, প্রভাষক, মোহায়মেনুল আরেফিন, প্রভাষক, মো. মোহাইমিনুল ইসলাম, প্রভাষক, মো. মোতাহার হোসেন প্রমুখ।




















