ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলবাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম-ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২১৬ বার পঠিত

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই অত্যন্ত আনন্দ-উচ্ছ্বাসসহ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (৭ জুলাই) দুপুর ২টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

খোল-কর্তাল ও শঙ্খসহ বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে দুপুর ২টার দিকে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী সহশ্রাধিক ধর্মপ্রাণ নারী ও পুরুষ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই ফুলবাড়ীর প্রাচীনতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে খালি পায়ে হেঁটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। জগন্নাথ দেবের রথ পৌর শহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীর অপর প্রাচীনতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কারী মন্দিরে নিয়ে রাখা হয়। 

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু এবং শেষ পর্যায়ে উল্লেখিত দুই মন্দির চত্বরে আলোচনা সভা, ধর্মীয় সঙ্গীত, শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রায় অংশ নেওয়া ধর্মপ্রাণ ভক্তদের বর্ণিল পোশাক ছিল দৃষ্টিনন্দন।

শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী মনোজ কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার সাহা টুনটুন বলেন, এ বছর সনাতন ধর্মালম্বীদের ব্যাপক অংশগ্রহণে শিব মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু করা হয়েছে। আগামী ৯ দিন পর ১৫ জুলাই শ্রী শ্রী শ্যামা কালী মন্দির চত্বর থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথ পুনরায় শ্রী শ্রী শিব মন্দিরে আনা হবে।

ফুলবাড়ী শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক শ্রী অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক শ্রী জয়রাম প্রসাদ বলেন, অত্যন্ত আনন্দ ও উৎসব মূখর পরিবেশে শ্রী শ্রী শিব মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে শেষ হয়েছে। এতে সনাতন ধর্মালম্বী বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী ও পুরুষের অংশগ্রহণ ঘটে। শ্রী শ্রী জগনাথ দেবের রথ শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে আনার পর সেখানে কীর্তনসহ প্রসাদ বিতরণ করা হয়েছে।

আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে শ্রী শ্রী শিব মন্দিরে প্রতিস্থাপন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক শ্রী চিত্ত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী ধীমান চন্দ্র সাহা বলেন, ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা ব্যাপক নিরাপত্তা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সনাতন ধর্মীলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, জগনাথ দেবের রথযাত্রাকে উৎসব মূখর পরিবেশে শুরু এবং শেষ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নেয়া হয়েছিল।

ফুলবাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪