ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলবাড়ীতে দুই বিএনপি নেতাকে আটক করেছে থানা পুলিশ

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩০৯ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহাজুল (৫৪) ও পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েলকে (৪৮) আটক করেছে।

আটককৃতদের মধ্যে শাহাদৎ হোসেন শাহাজুল ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত মনছুর আলী মন্ডলের ছেলে, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং শফিকুল ইসলাম জুয়েল ফুলবাড়ী পৌরএলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মৃত ওছমান আলীর ছেলে ও পৌর যুবদলের আহবায়ক। শাহাদৎ হোসেন শাহাজুল ২০১৫ ও ২০২০ সালের পৌর নির্বাচনে ফুলবাড়ী পৌরসভার মেয়র পদে বিএনপি’র প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফুলবাড়ী পৌরএলাকার চৌধুরী মোড় (টিটিই মোড়) এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন সংক্রান্ত বিএনপি’র প্রচারপত্র (লিফলেট) বিতরণকালে থানা পুলিশ বিএনপি ওই দুইজনকে
আটক করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাহাদৎ হোসেন শাহাজুল নাশকতা মামলার এজাহার ভূক্ত আসামী এবং শফিকুল ইসলাম জুয়ের সন্দেহভাজন আসামী। তবে প্রাথমিক তদন্তে তারও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আটক দুইজনকে আদালতের
মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ যে, ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহাজুলসহ ১৯জন বিএনপি’র নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা ফুলবাড়ী থানায় রুজু করেছেন।

ফুলবাড়ীতে দুই বিএনপি নেতাকে আটক করেছে থানা পুলিশ

আপডেট সময় : ০৯:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩