ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

আমিনুল ইসলাম-ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৭৫ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আ লিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজ পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা দুইজন হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমান (৪২)। এ ঘটনায় আহত পাঁচজন হলেন, ট্রাক চালক রবিউল ইসলাম (৪৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন (৬০), ফরিদ উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৪২) ও আবুল কালাম (৪০)। এদের মধ্যে ট্রাক চালকের নাম পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আমবাড়ী থেকে ছেড়ে আসা গরু বাহী নছিমন পাঁচবিবি যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী পণ্য বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮৯৩৮৮) ট্রাকের সঙ্গে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজপাড়া সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমানের (৪২) মৃত্যু ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী পাঁচবিবি উপজেলার রামনগর এলাকার গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এলাকার ৮জন গরু ব্যবসায়ী  শুক্রবার (৫ জুলাই) ভোরে পাঁচবিবি থেকে আমবাড়ী গরুহাটে আসেন। ৯টি গরু কিনে একই নছিমন যোগে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ওই হাতাহতের ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন তার উদ্ধার কর্মীরা। এ ঘটনায় দুইজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজার রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ হতাহতদের উদ্ধার পূর্বক যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪