ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফুলবাড়ীতে গরু মোটাতাজাকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৭৫২ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গরু মোটাতাজাকরণ বিষয়ক সাতদিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৫টায় আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ফুলকুঁড়ি বিদ্যানিকেত (ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন) স্কুল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মো. মেজবাউল আলম মেজবা, কম্পিউটার অপারেটর রেজাউল আলম, প্রশিক্ষক পল্লী পশু চিকিৎসক রেজাউল আলম, আমরা কবর জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, শাহারিয়া আসিফ দিনার, সদস্য আইরিন আক্তার, আরিয়ান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (২২ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম। সাতদিন ব্যাপী প্রশিক্ষণ দিবেন পল্লী পশু চিকিৎসক রেজাউল আলম।
কর্মশালায় যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠন আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ফুলবাড়ীতে গরু মোটাতাজাকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩