ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফুলবাড়ীতে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

আমিনুল ইসলাম-ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের লক্ষে উদ্যোক্তাদের তৈরি দেশীয় খাবার ও পণ্য প্রচার ও প্রসারের লক্ষ্যে দিনব্যাপী প্রদর্শনী মেলার আয়োজন করেছে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

মেলাটি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। নারী উদ্যোক্তাদেরসহ উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রথমবারের মতো এই পণ্য প্রদর্শনীর আয়োজন করছে, যেখানে ১০ জন উদ্যোক্তা কোনোপ্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিতে পেরেছেন।
মেলা পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
মেলায় অংশ নেয় কৃপায়িনীর স্বত্ত্বাধিকারী কংকনা রায় কনা, বেক মি হ্যাপীর স্বত্ত্বাধিকারী ইসরাত জাহান ইতি, রংমিছিলের স্বত্ত্বাধিকারী আইরিন আক্তার হিরা, ফাইজা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মর্তূজান নাহার মিতু, শারমিন আক্তার, লিমা আক্তার, শিরিন আক্তারসহ আরো অনেকে।
আয়োজক ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায় ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি বলেন, সরকার অনুমোদিত এই সংগঠনটির মূল উদ্দেশ্যই হলো ফুলবাড়ীর সকল উদ্যোক্তাদের এক প্লার্টফর্মে আনা। যেখানে সবাই মিলেমিশে নিজেদের তৈরি খাবার ও পণ্য বেচাকেনাসহ অন্যদের কর্মসংস্থানের পথ করে দিতে পারবো। উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারের লক্ষেই আমাদের এই আয়োজন। নতুন উদ্যোক্তা তৈরিসহ বেকারদের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। সরকারিভাবে প্রশিক্ষণসহ সুযোগ-সুবিধা পেলে উদ্যোক্তাদেরকে এগিয়ে নেয়া যাবে। কেনোনা অনেক উদ্যোক্তারা হাতের অনেক কাজ জানেন কিন্তু অর্থের অভাবে মালামাল ক্রয়সহ পণ্য তৈরি করে বাজার জাত করতে পারছেন না। তাই এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

ফুলবাড়ীতে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪