ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফুলবাড়ীতে আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

আমিনুল ইসলাম-ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৫৬০ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী অনুষ্ঠান শেষে বিরাট মাঠজুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দিয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র সদস্যরা।

গত ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী ছিল সংস্থাটির আত্মপ্রকাশের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবসহ বর্ষপূর্তি উৎসব।

এ দুদিনে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার মাঠে সমাগম ঘটেছিল প্রায় ১০ হাজারেরও অধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষের। বসেছিল পিঠাসহ বিভিন্ন খাবারের দোকান। সেসব খাবারের ময়লা আবর্জনা পড়েছিল পুরো মাঠ জুড়ে। অনুষ্ঠান শেষে সবাই চলে গেলেও পড়েছিল ময়লা আবর্জনা। সেসব ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দেন সংস্থাটির সদস্যরা।

পরিস্কার কার্যক্রমে ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য আরিয়ান বাবু, সদস্য তুষার ও সহযোগী সদস্য টুটুল রায় প্রমুখ।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, আমরা সামাজিক ও মানবিক কাজগুলো করে থাকি। আমাদের বর্ষপূর্তি উপলক্ষে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার মাঠে বসেছিল উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।

হাজারো মানুষের সমাগমে মাঠ জুড়ে পড়েছিল খাবারের প্লেট, চামচসহ টিস্যু, পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা। যেহেতু আমরা স্বচ্ছ ও পরিস্কার পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে কাজ করছি এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আমরা নিজেরাই অনুষ্ঠান শেষে পুরো মাঠে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করি।

ফুলবাড়ীতে আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪