ফুলবাড়িয়ায় শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ
- আপডেট সময় : ১১:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৩৪ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বীরমুক্তি যোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(৫আগষ্ট)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি)সেলিনা আক্তার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর।
এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাহিনুজ্জামান খান,উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ,উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,মুক্তিযোদ্দা মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
বীরমুক্তি যোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ শেষে যুব উন্নয়নে পক্ষ থেকে গাছের চারা বিতরণ করেন।অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র রায়।




















