ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফুটবল প্রতীকে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ২২০ বার পঠিত

আধুনিক ফরিদপুর-১ আসন বিনির্মাণে মধুখালী–বোয়ালমারী–আলফাডাঙ্গা উপজেলাকে ভবিষ্যৎমুখী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোঃ আবুল বাসার খান।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) তিনি আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি স্থানীয় দোকান ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুটবল প্রতীকে ভোট দিয়ে উন্নত ও সমৃদ্ধশীল ফরিদপুর-১ গড়ে তোলার আহ্বান জানান।
গণসংযোগকালে মোঃ আবুল বাসার খান বলেন, ফরিদপুর-১ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, “আমি গরিব, দুঃখী ও মেহনতী মানুষের একজন আপনজন হিসেবে তাদের পাশে থাকতে চাই। এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং কৃষি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে ফরিদপুর-১ আসনকে একটি মডেল সংসদীয় আসনে পরিণত করা সম্ভব।
এ সময় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার সার্বিক উন্নয়নে আবুল বাসার খানের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁকে সমর্থন জানান।
উল্লেখ্য, ফরিদপুর-১ আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে এ আসনে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ফুটবল প্রতীকে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান

আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬