ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন বন্ধের দাবিতে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ২৩০ বার পঠিত

মৈত্রীর বনধনে শান্তিময় বিশ্ব চাই এই প্রতিপাদ্য সামনে রেখে
ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন বন্ধ দখল দ্বারিত্ব ইজরাইলের বিরুদ্ধে রুখে দাড়ানোর দাবিতে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ নভেম্বর দুপুরে কেশবপুর উপজেলা থেলাঘর আসরের আয়োজনে উপজেলা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সহ- সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার,কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত,বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল,উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি মানব কুমার মন্ডল,সহ-সভাপতি তাপস মজুমদার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রবীর দত্ত,কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা নেওয়াজ,সাওদা নেওয়াজ,কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক সরকার,শোয়ইব বিল আলম,আবু তালহা নাঈম,পুষ্প খেলা আসরের সভাপতি সোহেল পারভেজ,ফুলকড়ি খেলা আসরের সভাপতি অলিয়ার রহমান প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিক্ষার্থীরা সহ উপজেলা বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।




















