ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় লিয়াকত সিকদারের ঈদের শুভেচ্ছা

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ১০:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ১৭৪ বার পঠিত

ফরিদপুর – ১ ( বোয়ালমারী মধুখালী আলফাডাঙ্গা) নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতিশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার।

তিনি ঈদের দ্বিতীয় দিন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলীম সুজা’সহ নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়ন পাচুরিয়া ইউনিয়ন সহ বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বেই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় গিয়ে ঈদ উদযাপন করতে পেরেছে। তিনি বলেন এখন ঢাকা থেকে যেকোন মানুষ নির্দিষ্ট গন্তব্যে যেতে কোন বাধা হয় না, যানজট মুক্ত বাসায় যেতে পারেন, কারণ যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকার আমুল পরিবর্তন ঘটিয়েছে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ঈদগাহী মানুষের নির্বিঘ্ন করতে সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। পদ্মা পাড়ের মানুষ আমরা সকালে বাড়িতে এসে বিকেলে ঢাকায় ফিরতে পারি, শুধুমাত্র পদ্মা সেতুরসহ সরকার উন্নয়নের কারণে এটি সম্ভব হয়েছে।
আর এই কারণেই এই চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ।

এ সময় তার সঙ্গে ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিমুজ্জামান লিপুর মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, ছাত্রলীগের সাবেক নেতা রাহাতুল আক্তার তপন, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান জুয়েল প্রমুখ।

ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় লিয়াকত সিকদারের ঈদের শুভেচ্ছা

আপডেট সময় : ১০:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩