ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম নিলেন আরিফুর রহমান দোলন

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯৮ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর-১ (মধুখালী–আলফাডাঙ্গা–বোয়ালমারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক ও সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। মঙ্গলবার ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন। স্থানীয় পর্যায়ে তাঁর রয়েছে উল্লেখযোগ্য পরিচিতি ও গ্রহণযোগ্যতা।

আরিফুর রহমান দোলন দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে তিনি ঢাকটাইমস পত্রিকা ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। কর্মজীবনে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন–এর উপসম্পাদক এবং প্রথম আলো–এর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনেও কাজ করেছেন। দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।

সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটিকে পরিচিত করে তুলেছেন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি মূলত শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে।

ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ায় এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম নিলেন আরিফুর রহমান দোলন

আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫