ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুর-০২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

শফিকুল ইসলাম মন্টু, নগরকান্দা,(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পঠিত

Oplus_131072

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-০২ (নগরকান্দা-সালথা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু তার মনোনয়নপত্র দাখিল করেন।
দুপুর ২টায় ইসলামী দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী মনোনয়নপত্র দাখিল করেন। এরপর দুপুর ২টা ২০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
পরবর্তীতে বিকাল ৩টা ০০ মিনিটে ইনসানিয়া বিপ্লব, বাংলাদেশের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান (আপেল প্রতীক) মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা নগরকান্দা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরাজ শারমিনের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

ফরিদপুর-০২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫