ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর (সদর-০৩) আসনে মনোনয়নপত্র জমা দিলেন চৌধুরী নায়াব ইউসুফ

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১৩৯ বার পঠিত

Oplus_131072

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর (সদর-০৩) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ।

২৮ ডিসেম্বর,রবিবার (দুপুরে) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপির স্থানীয় ও শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার হাতে মনোনয়নপত্র তুলে দেন চৌধুরী নায়াব ইউসুফ।উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবার প্রার্থী হলেন নায়াব ইউসুফ। তার পিতা মরহুম কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদর আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘদিন এলাকাবাসীর সেবা করেছেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়াব ইউসুফ বলেন,“ফরিদপুর সদর আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ পরিবর্তন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারবো।”

তিনি আরও বলেন,“আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাবার আদর্শকে বুকে ধারণ করে ফরিদপুরবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে নায়াব ইউসুফ বলেন,
“আপনাদের ঐক্য ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।ইনশাআল্লাহ,জনগণের রায়ে বিজয়ী হয়ে ফরিদপুর সদর আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করবো।”

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির উপস্থিত সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ট্যাগস :

ফরিদপুর (সদর-০৩) আসনে মনোনয়নপত্র জমা দিলেন চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫