ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৭ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি বাশারুল আলম বাদশার সভাপতিত্বে মঙ্গলবার বিকেল পাঁচটায় আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।
স্থানীয় বিষ্ণুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সহধর্মিনী মিসেস রোমানা হক বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এর সহধর্মিনী মিসেস রেহেনা পারভীন, পৌর মেয়র অমিতাভ বোস এর সহধর্মিনী শ্রাবণী বোস, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা সুবোল অধিকারী,
ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী।
এ সময় স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন যে- আওয়ামী লীগ সরকার বিগত ১৪ বছরে দেশের আমূল পরিবর্তন করেছে। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। সাধারণ মানুষ ঘরে বসে ইন্টারনেট সুবিধা পাচ্ছে।
পদ্মা সেতু, মেট্রোরেল,কর্ণফুলী টানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার মানুষ পদ্মা সেতুর কল্যাণে অল্প সময়ে ঢাকায় যেতে পারছে। আগামীতে ট্রেন চালু হলে এই রুটে যোগাযোগ ব্যবস্থা আরো সহজলভ্য হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ তার কন্যার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তি পেয়েছে। বিএনপি-জামায়াত চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে যেয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


















