ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৪০ বার পঠিত

ফরিদপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেল পাঁচটায় সংগঠনের আহবায়ক ইসলাম মোল্লার (মাষ্টার) সভাপতিত্বে স্থানীয় তেঁতুল তলা জামে মসজিদ প্রাঙ্গনে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন প্রমূখ ।

এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি দেয় অথচ ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ ভাবে ব্যার্থ হয়েছে। সরকার তথা ফায়ারসার্ভিসের অব্যবস্থাপনার কারনে ব্যবসায়ীরা সব হারিয়ে নিঃস্ব হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মুক্তিসহ ঘোষিত ১০ দফা দাবী আদায়ের আন্দোলনে নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ আহবান জানান।

ট্যাগস :

ফরিদপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩