ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১৪০ বার পঠিত

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগ আজ মঙ্গলবার বিকেল চারটায় আলোচনা সভা উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে ফরিদপুর পৌরসভার ০২ নং ওয়ার্ডের কোমরপুর শেখ বাড়ীর আঙ্গিনায় আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুন্নাহার কাঁকন,
সহ সভাপতি ডিউবী সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস বানু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রত্না আকতার।

এ সময় অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন, সমধিকারসহ সরকারি – বেসরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনি দেশের উন্নয়ন করেছেন। অপরদিকে বিএনপি- জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে দেশে জঙ্গিবাদ ও দুর্নীতির মহোৎসব চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়লাভ করানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩