সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত
মানিক কুমার দাস- ফরিদপুর:
- আপডেট সময় : ০৭:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১২৬ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান এর অর্থায়নে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি এর অংশ হিসেবে আজ বুধবার( ২৯ মার্চ) বিকেলে শহরের রুকসু ভবনের সামনে ইফতার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিল ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


















