ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১১৮ বার পঠিত

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ফরিদপুর জেলা,আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আজ শনিবার বেলা পৌনে বারোটায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়কস্থ জেলা আওয়ামীলীগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ও শ্যামল ব্যানার্জি।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বিএনপি আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের আন্দোলন কখনো সফল হবে না৷ বিএনপিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর কোন সুযোগ দেওয়া হবে না। ফরিদপুরে বিএনপি জামায়াত চক্র যদি কোন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়াসহ কোন ধরনের কর্মসূচী পালন করতে দেওয়া হবে না।

আগামী দিনে বিএনপি – জামায়াতের যে কোন ধরনের নৈরাজ্যর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

ট্যাগস :

ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩