ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১০৫ বার পঠিত

ফরিদপুর শহরের কাটপট্টি বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার( ১৯ মে) বিকেল চারটায় ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছার সভাপতিত্বে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গায়েবি মামলায় নির্বিচারের গ্রেপ্তার ,মিথ্যা মামলা ও পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যর উধ্বগতি বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল জয়নুল আবদিন ফারুক, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইবনে ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক একেএম কিবরিয়া স্বপন, আযম খান,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর বিভাগীয় যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন বিএনপির নেতাকর্মীরা জেলে আছে গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। স্বাধীনতা ঘোষক এর বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা দেয়া হচ্ছে , তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন, আর কত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন। তারেক জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো হবে। আগামী নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সভায় নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন । তারা বলেন এই সরকারের নির্যাতনে ‌ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর প্রতিবাদে সকলকে একযোগে কাজ করতে হবে এবং দেশের গণতন্ত্র ফিরে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এই বাংলার মাটিতে ২০১৮সালের মত পাতানো নির্বাচন করতে দিবনা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তারা বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ১০ দফা দাবি আদায়, বিএনপি নেতা কর্মীদের অন্যায় গ্রেপ্তার মামলা-নির্যাতন ও দুর্নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ট্যাগস :

ফরিদপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩