ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক – ১

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ১১:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে, একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ২৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাংবাদিক পরিচয়দানকারী (ভুয়া) মো. জহির মোল্লা (৩৬), পিতা—মো. লতিফ মোল্লা, সাং—বসুনরসিংহদীয়া, ফরিদপুরকে তার নিজ বাড়ি থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আটককৃত জহির মোল্লা অনলাইনে ‘বঙ্গ টিভি’ ও ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামে দুটি অনিবন্ধিত ফেসবুক পেজ পরিচালনা করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিতে জড়িত ছিলেন। তিনি মোটরসাইকেলের সামনে ‘সাংবাদিক’ স্টিকার ব্যবহার করে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কারণে কানাইপুর এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চরম আতঙ্ক বিরাজ করছিল। সন্ত্রাসীদের হুমকির মুখে কেউ প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পায়নি। সেনাবাহিনীর এই অভিযানের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি কানাইপুর ইউনিয়নে পরিচিত ‘খাজা বাহিনী’র একজন ক্যাডার হিসেবেও পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় তাকে দীর্ঘদিন ধরে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।

ক্যাপ্টেন মো: আজমাইন আবরারের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও আটক আসামিকে আইনগত প্রক্রিয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেনাবাহিনী জানিয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক – ১

আপডেট সময় : ১১:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬