ফরিদপুরে সিরাজুল আলম খান স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ১১৯ বার পঠিত

ফরিদপুর প্রেস ক্লাবে জাতীয় বীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতির প্রবাদ পুরুষ সিরাজুল আলম খান স্মরণে এক শোক সভা শনিবার বিকেলে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে স্মরণ সভা কমিটির আহবায়ক মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আবু সাঈদ খান, সিরাজুল আলম খানের ভাইজি ব্যারিস্টার ফারাহ খান, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিটুল, নাজমুল কবির মনির ফরিদপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক, ফরিদপুর নাগরিক সমাজের প্রতিনিধি অশোক সিংহ রায়, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান, আলতাফ হোসেন সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলন, কাজী ইমাম হোসেন আহ্বায়ক নাগরিক ঐক্য, আব্দুল কাদের আজাদ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নুর ইয়াহিয়া মিলন সম্পাদক বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখা , সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা ও শহিদুল ইসলাম , বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রীয় কমিটির সদস্য।
সভায় বক্তারা অনুষ্ঠানে সিরাজুল আলম খানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন।



















