ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৩৮ বার পঠিত

ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে সংগঠনের আহ্বায়ক এ্যাড. সৈয়দ মুদাররেস আলী ইছার সভাপতিত্বে বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আযম খান, আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন তৎকালীন আওয়ামী দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত,এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ও আওয়ামী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

ফরিদপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩