ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ‌ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৫০ বার পঠিত

ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মোর্শেদ আলমের এক মত বিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আর তাই তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি তার কর্মজীবনের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন আপনারা সমাজের দর্পণ ‌ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে ‌ সমাজের বিভিন্ন তুলে ধরেন। এ জেলার সমস্ত ‌ বিষয় আপনাদের জানা।
তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন।
তিনি সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই , মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ‌ তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ‌।
তিনি বলেন আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে ‌ আইডি সহায়তা থেকে বঞ্চিত না হয়। সে ব্যাপারে কাজ করব। তিনি সমাজের ‌ অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ‌ এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালো ভাবে বাস করতে পারে এবং পুলিশ ও জনগণ যাতে ‌ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
এছাড়া ফরিদপুর জেলা আশেপাশে থানাগুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ‌ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪