সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ফাহিম আদনান ফয়সাল-ফরিদপুর:
- আপডেট সময় : ০৯:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৪০ বার পঠিত

ফরিদপুর সদরের কানাইপুরে হোসেন ফিলিং স্টেশন এর সামনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ বুধবার সকাল দশটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তাসফিয়া আক্তার(১৬)
পিতা-দুলাল তালুকদার সাং-খাঁসকান্দি
,ফরিদপুর সদর, ফরিদপুর এবং মোটরসাইকেল চালক মোঃ মাজেদ হাসান(১৭) পিতা-কামরুল হাসান সাং মল্লিকপুর, ফরিদপুর সদর, ফরিদপুর গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়া আক্তারকে মৃত ঘোষণা করে।
জানা যায় মোটরসাইকেল অতিরিক্ত গতি থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে আঘাত লাগে।




















