ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফরিদপুরে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৯৬ বার পঠিত

ফরিদপুরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ শুভ আবির্ভাব তিথি বা ‌ শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা থানা ও শহর শাখার উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে আটটায় বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে মহাবতার পরমেশ্বর ভগবান ‌ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন হতে এ মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পূজা উদযাপন পরিষদের ১ নং যুগ্ম আহবায়ক অজয় কুমার রায়।
এ সময় ফরিদপুর সদর উপজেলা কমিটি ‌ এবং পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা শ্রী অঙ্গনে একটি ফলজ ও চারা রোপণ করেন।

এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক শোভাযাত্রা অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে নন্দালয় গিয়ে শেষ হয়। সেখানে প্রসাদ বিতরণ করা হয়।

ট্যাগস :

ফরিদপুরে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

আপডেট সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩