ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে রাজু হত্যা মামলায় একজনের  ফাঁসির আদেশ 

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২২৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়ার রাজু কুমার সাহা হত্যা মালায় আসামী মো. জসিম মোল্যাকে ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

রবিবার( ৫ মার্চ)  দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত এ রায় প্রধান করেন । রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আসামী মো. জসিম মোল্যা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত মজিদ মোল্যা ছেলে।

মামলার বিবরনীতে জানা যায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়া নামক এলাকায় মৃত সুজিত কুমার সাহার নির্মানাধীন বাড়ীতে ২০২১ সালের ২ জানুয়ারি রাতে বাড়ীর নির্মান শ্রমিক মো. জসিম মোল্যা তার সঙ্গে থাকার কথা বলে রাজু কুমার সাহাকে নিয়ে যায়। ওই রাতে জমিস রাজুকে লোহার রড দিয়ে আঘাত করে (মাথায় ও ঘাড়ে) মেরে ফেলে। এসময় রাজুর সঙ্গে থাকা দুটি স্বর্ণের আংটি, স্বর্ণের ব্রেসলেট, একটি মোবাইল নিয়ে নেয়। পরে তার লাশ শ্রমিকদের ব্যবহারিত টয়লেটের ভেতরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় নিহত রাজুর মা অরুনা সাহা ৪ জানুয়ারি মধুখালী থানায় জসিমসহ অপর তিন শ্রমিকের নামে হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ২৫ মার্চ জসিমকে আসামী করে চার্জশীট আদালতে দাখিল করে মধুখালী থানা পুলিশ ।

মামলার দীঘসাক্ষ্য ও শোনানী শেষে আজ ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত রায় প্রধান করেন ।

ফরিদপুরের জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. নওয়াবউদ্দিন মৃধা জানান, পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় আসামী জসিমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।

ট্যাগস :

ফরিদপুরে রাজু হত্যা মামলায় একজনের  ফাঁসির আদেশ 

আপডেট সময় : ০৭:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩