ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা

নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১২৮ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে মমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ রোডস্থ মমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তররের কর্মকর্তা এবং আনছার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থান খুবই নোংরা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফ্রিজে রান্না ও কাচা মাংস রাখা, খাবার তৈরির জায়গায় তেলাপোকা পাওয়া যায়। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইনে ওই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

ফরিদপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫