ফরিদপুরে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উৎযাপন
- আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৩০৫ বার পঠিত

ওয়ালী নেওয়াজ বাবু- ফরিদপুর:
মহাত্ম হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশন আয়োজনে সোমবার অপরান্হে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক সাবেক অধ্যক্ষ ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, শরিফুল ইসলাম মোল্লা সহকারী পরিচালক ঔষধ প্রশাসন, মোঃ দুলাল হোসেন মোডিকেল অফিসার (হোমিও) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ময়না বাড়ৈ মেডিকেল অফিসার (হোমিও) ফরিদপুর সদর হসপিটাল, মোঃ আমিরুল হক বিশ্বাস সাধারন সম্পাদক ফরিদপুর জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশন ও গন্যমান্য চিকিৎসকবৃন্দ।
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্ভোদক ছিলেন জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশনের সভাপতি ও ছমির হোমিও হলের সত্ত্বাধিকারী মোঃ আবদুস সালাম শেখ।
অনুষ্ঠানে বক্তারা হ্যানিম্যানের সংগ্রামী ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।


















