ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে রাম নবমী উদযাপন

অনিক রায়, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৫১ বার পঠিত

Oplus_131072

শুভ রাম নবমী উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখা’র উদ্যোগে একটি জমকালো প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনটি জেলার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দসহ সাধারণ ভক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয়।

শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠানের সূচনা করেন আরনী বন্ধু ব্রহ্মচারী, যিনি উজ্জ্বল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরনী বন্ধু ব্রহ্মচারী বলেন, “রাম নবমী হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। তরুণ প্রজন্ম এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক চেতনায় সমৃদ্ধ হয়। আমরা চাই সমাজে সব সময় শান্তি, সৌহার্দ্য এবং সহনশীলতার বার্তা পৌঁছাক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় শীল এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা, সিনিয়র সহ-সভাপতি উদয় সরকার, সহ-সভাপতি প্রতাপ কুমার মালো, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক প্রত্যয় দাস, সদস্য আকাশ রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক জেলা নেতৃবৃন্দ অমিত বিশ্বাস, শৌভিক সাহা এবং বাধন বিশ্বাস যোগ দেন।

ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় শীল বলেন,“ রাম নবমী হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই ধরনের আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখে এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় চেতনায় সমৃদ্ধ করে। আমরা চাই সমাজে সব সময় শান্তি, সৌহার্দ্য এবং সহনশীলতার বার্তা পৌঁছাক।”

ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা বলেন,“ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এটি তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করে এবং সমাজে নৈতিকতার বার্তা প্রচারে সহায়ক। আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠান সমগ্র সম্প্রদায়ে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখবে।”

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর শহর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুভ দাস, প্রচার সম্পাদক প্রলয় রায়, এবং সদস্য জগৎ দাস, সৌরভ মালো, অর্ঘ্য মালো, সীমান্ত মালো সহ অনেকে।

উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক জয় হরি সরকার এবং দপ্তর সম্পাদক হৃদয় শিকদার সহ অন্য নেতৃত্ব বৃন্দ। চিত্রশিল্পী নিশাত ঘোষ অনুষ্ঠানটি বিশেষ অতিথি হিসেবে উপস্থাপন করেন।

প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রাঙ্গণ আলোকসজ্জা ও রঙিন বাতি দিয়ে সজ্জিত হয়। উপস্থিত ভক্তরা প্রার্থনা, ধর্মীয় গান এবং সাংস্কৃতিক পরিবেশনে অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালকরা জানান, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনাকে জাগ্রত করে এবং সমাজে নৈতিকতার বার্তা প্রচার করে।

৭৫ বছর বয়সী ভক্ত সুবোধ রায় বলেন, “রাম নবমী কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ধরনের অনুষ্ঠান আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে।”

সনাতনী সমাজের সদস্যরা জানান, এমন আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি সামাজিক ঐক্য ও শান্তির বার্তাও ছড়ায়।

ট্যাগস :

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে রাম নবমী উদযাপন

আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬