ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৪২ বার পঠিত

অবশেষে নিখোঁজের দুইদিন পরে গতকাল বারোটার দিকে কলেজ ছাত্র ‌ ফারদিনের (১৮)লাশ উদ্ধার করা হয়েছে।শহরের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসে তারা।

এর আগে বুধবার বিকেলে শহরের ভাটি লক্ষ্মীপুর সুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নামে ফারদিন। একপর্যায়ে গেটের উপর থেকে লাফ দেয় ফারদিন ও ফেরদৌস। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেরদৌস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি। পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাতে মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

ট্যাগস :

ফরিদপুরে নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা

আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪