ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ১৭৮ জন হাসপাতালে ভর্তি

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৯২ বার পঠিত

ফরিদপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিমুল (৩০) ও আব্দুল হালিম (৮০) নামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ২৪ ঘন্টায় ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুবরণকারী শিমুল সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আলীম খাঁ এর ছেলে ও আব্দুল হালিম নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের আব্দুল লতিফ এর ছেলে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শিমুল হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় তিনি মারা যান। অন্যদিকে ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় আব্দুল হালিম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার এর দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৯ জন। চলতি বছর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ১৭৮ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩