ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে টার্মিনালে রাখা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৬৮ বার পঠিত

ফরিদপুর বাস টার্মিনালে রাখা সাদ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
আগুনে বাসের ভিতরের সম্পুর্ন অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস জানান, বুধবার রাতে মাগুরা থেকে টিপ মেরে ফরিদপুরে আসি। পরে গাড়িতে তেল ভরে বাস টার্মিনালে এসে গাড়িটি পার্কিং করে রাখি। রাতের খাওয়া দাওয়া শেষে গাড়িতে ঘুমিয়ে পড়ি।

রাত ১টার দিকে গাড়ির মধ্যে আগুনের তাপ লাগায় হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন দেখি গাড়ির ভেতরের পিছনের অংশে আগুন জ্বলছে। তারাতারি গাড়ি থেকে বেড়িয়ে শোর চিৎকার করলে অন্য গাড়ীর লোকজন এগিয়ে আসে।

তিনি আরো জানান, ওই সময়ই ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গাড়ির পেছনের গ্লাস ভেঙ্গে আগুন দেয় দূর্বৃত্তরা। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদউজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ফরিদপুরে টার্মিনালে রাখা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

আপডেট সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫