সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৩০ বার পঠিত

ফরিদপুর শহরের কাঠপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয় আজ বুধবার সন্ধ্যা সাতটায় জাতীয়তাবাদী কৃষকদলের ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে আগামী ১৫ই এপ্রিল জাতীয়তাবাদী কৃষক দলের ফরিদপুর বিভাগীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন
জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর উদ্যোগে আগামী ১৫ই এপ্রিল জাতীয়তাবাদী কৃষক দলের ফরিদপুর বিভাগীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।


















